খুব সহজে তৈরি করুন চিংড়ি কাঁচা মরিচের এই রেসিপি
ছবিঃ সংগৃহীত।
প্রথম শুনতেই মনে হতে পারে, কাঁচা মরিচ ভাজি? নিশ্চয়ই খুব ঝাল হবে! কিন্তু বরিশালের এই অনন্য পদটিকে কিন্তু চেনা ছকে ফেলা যাবে না। নারকেল, পেঁয়াজ আর চিংড়ির তৈরি পদটি খেতে কিন্তু মোটেই ঝাল নয়। রেসিপি জেনে নিন।
যা যা লাগবে
কাঁচা মরিচ – ১০০ গ্রাম (মাঝারি ঝাঁজের, ফালি করে কাটা)
নারকেল কোরানো – ১/২ কাপ (তাজা হলে ভালো)
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
লবণ – স্বাদমতো
সরিষার তেল – ২ টেবিল চামচ
চিংড়ি – ১/২ কাপ (ভেজে নেওয়া)
শুকনা মরিচ – ১–২টা (গোটা অবস্থায়)
যেভাবে তৈরি করবেন
কাঁচা মরিচ ফালি করে একটু লবণ দিয়ে গরম পানিতে ১–২ মিনিট ভাপিয়ে নিন বা হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এতে ঝাঁজ অনেকটা কমে যাবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার রসুন বাটা, হলুদ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষিয়ে নিন। গোটা শুকনা মরিচ ফেটে দিন। মসলা কষানো হলে কোরানো নারকেল যোগ করুন। ২–৩ মিনিট নেড়ে নিন। এরপর ভাপানো কাঁচা মরিচ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে একসাথে কষান। চিংড়ি হালকা ভেজে নিয়ে। সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল উঠে আসে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।