বদলে যাচ্ছে চ্যাটজিপিটি, আসছে বড় ৬ পরিবর্তন!

বদলে যাচ্ছে চ্যাটজিপিটি, আসছে বড় ৬ পরিবর্তন!

ফাইল ছবি

আমূল বদলে যাচ্ছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি; আসছে একাধিক নতুন ফিচার। যা এর ব্যবহারকে করবে আরও ব্যক্তিগত, দ্রুত এবং সহজ। নতুন জিপিটি-৫ মডেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে ওপেনএআই ঘোষণা করেছে, বিশাল পরিবর্তন আসছে চ্যাটজিপিটির চেহারা, পারফরম্যান্স ও ফিচারে।

মডেল পিকার বিদায়:

জিপিটি-৫ চালুর সঙ্গে সঙ্গেই পুরনো মডেলগুলো— যেমন GPT-4o, GPT-4.1 ও GPT-4.5 বন্ধ করে দিচ্ছে ওপেনএআই। এখন ডিফল্টভাবেই জিপিটি-৫ এ চলবে চ্যাটজিপিটি। স্বয়ংক্রিয়ভাবে সেরা মডেল বেছে নিয়ে দ্রুত ও স্মার্ট উত্তর দেবে নতুন ‘অটো-সুইচিং সিস্টেম’। ফলে মডেল পরিবর্তনের ঝামেলা আর থাকছে না।

আসছে ‘পার্সোনালিটি’ ফিচার:

এবার চ্যাটজিপিটি ব্যবহারকারীরা টেক্সট-ভিত্তিক উত্তর দেওয়ার জন্য ৪ ধরনের নতুন ব্যক্তিত্ব বেছে নিতে পারবেন—

Cynic: বিদ্রূপাত্মক ও সরাসরি উত্তর, রসিকতার সাথে কার্যকর তথ্য।

Robot: সুনির্দিষ্ট, সংক্ষিপ্ত ও আবেগহীন উত্তর।

Listener: উষ্ণ ও শান্ত ভঙ্গিতে, হালকা রসিকতার সাথে আপনার চিন্তা প্রতিফলন।

Nerd: কৌতূহলী ও জ্ঞানপিপাসু, পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ইচ্ছা করলে ব্যবহারকারীরা আগের ডিফল্ট স্টাইল-এও ফিরতে পারবেন।

উন্নত ‘ভাইব কোডিং’ সুবিধা:

এখন থেকে চ্যাটজিপিটি আরও জটিল ও বিস্তারিত প্রম্পট থেকে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারবে। তৈরি হওয়া সাইট বা অ্যাপ ক্যানভাসে প্রিভিউ ও ইন্টারঅ্যাক্ট করার সুযোগও থাকবে।

আরও বেশি অ্যাপ কাস্টমাইজেশন:

ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির অ্যাকসেন্ট কালার পরিবর্তন করে চ্যাট বাবল, ভয়েস বাটন ও হাইলাইটেড টেক্সটের রঙ কাস্টমাইজ করতে পারবেন। ওয়েবে এটি পরিবর্তন করতে Profile > Settings > General-এ গিয়ে Accent color বেছে নিতে হবে। মোবাইল অ্যাপে Personalization > Color Scheme থেকে এটি করা যাবে।

উন্নত ভয়েস মোড:

পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত Advanced Voice Mode এখন আরও ভালোভাবে নির্দেশনা বুঝতে পারবে এবং কথা বলার স্টাইল কাস্টমাইজ করার সুবিধা দেবে।

এদিকে, স্ট্যান্ডার্ড ভয়েস মোড বন্ধ হয়ে যাচ্ছে চ্যাটজিপিটিতে, তবে পেইড ব্যবহারকারীরা প্রায় সীমাহীন ভয়েস মোড ব্যবহার করতে পারবেন। ফ্রি ব্যবহারকারীদের জন্যও বাড়তি ব্যবহারের সময় যুক্ত হবে। এবার Custom GPTs-এর সাথেও এটি কাজ করবে।

জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগ:

চ্যাটজিপিটি এখন সরাসরি ব্যবহারকারীর জিমেইল ও গুগল ক্যালেন্ডার এর সাথে সংযুক্ত হয়ে শিডিউল তৈরি, মিসড ইমেইল নোটিফিকেশন এবং দিনের পরিকল্পনা সাজিয়ে দেবে।

আগামী সপ্তাহে Pro ব্যবহারকারীরা এইসব সুবিধা পাবেন, এরপর ধাপে ধাপে অন্যদের জন্য চালু হবে নতুন সুবিধা।