কোন ভিটামিনের অভাবে মিসক্যারেজ হয়?
ছবি: সংগৃহীত
একজন নারীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গর্ভধারণ ও সন্তান জন্মদান। সন্তান গর্ভে আসার পর থেকেই হবু মায়ের বাড়তি চিন্তা শুরু হয়। সেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই চিন্তা চলতেই থাকে। অন্তঃসত্ত্বা থাকাকালীন সবচেয়ে বেশি উদ্বেগ থাকে মিসক্যারেজ বা গর্ভপাত নিয়ে।
সাধারণত বড় ধরনের কোনো দুর্ঘটনার কারণে মিসক্যারেজ হয়। এছাড়াও জিনগত সমস্যা, শারীরিক অসুস্থতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার মতো নানা কারণেও গর্ভপাত হতে পারে।
এসব কারণ ছাড়াও মিসক্যারেজের পেছনে ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিছু ভিটামিনের অভাব হলে গর্ভপাতের ঝুঁকি থেকে যায়। অর্থাৎ শরীরে পর্যাপ্ত ভিটামিন না থাকলে এমন ঝুঁকি থেকেই যায়।
কোন ভিটামিনের অভাবে মিসক্যারেজ হতে পারে?
কিছু ভিটামিনের ঘাটতি, বিশেষত ভিটামিন ডি-এর ঘাটতি বাড়িয়ে দেয় গর্ভপাতের ঝুঁকি। যদিও এর সঠিক কার্যকারণ এখনও পুরোপুরি বোঝা যায়নি। তবে গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর কম মাত্রার সঙ্গে গর্ভপাতের যোগসূত্র রয়েছে।
ভিটামিন ডি বিভিন্ন শারীরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ এবং গর্ভফুল বিকাশ। এর ঘাটতি হলে এই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, যা সম্ভাব্যভাবে গর্ভপাতের কারণ হতে পারে। ফোলেট ও ভিটামিন বি-১২-র ঘাটতি থাকলেও মিসক্যারেজ হতে পার
সম্ভাব্য ঝুঁকি এড়াতে করণীয়
গর্ভাবস্থায় পর্যাপ্ত ভিটামিনের মাত্রা, বিশেষ করে ভিটামিন ডি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। তবে নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন।
কী খাবেন?
সামুদ্রিক মাছ, রেড মিট, ডিমের কুসুম, শস্যদানা, কলিজা এবং সূর্যালোকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। পাশাপাশি মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত পণ্য ও পোলট্রিজাত খাবারে পাবেন ভিটামিন বি-১২। এসব খাবার রাখুন খাদ্যতালিকায়।