কুড়িগ্রামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানীর মরদেহ বিলের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিলিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী। এর আগে ক্লিলিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসুল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, ক্লিনিকটির ভবন লেকসিটি গোদ্ধারের বিল লাগায়া এবং ক্লিলিনিকটির পূর্ব পাশে একটি গোল ঘর রয়েছে। যেখানে তিনি মাঝে মাঝে বসতেন। তার পাশেই পানিতে কচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্বপন প্রধানী ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিকরা জানিয়েছেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।