৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে কৃষক দলের প্রচার-প্রচারণা

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে কৃষক দলের প্রচার-প্রচারণা

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

রোববার বিকালে উপজেলা কৃষক দলের উদ্যোগে জামপুর ইউনিয়নের নেয়াদ্দা বাবুবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

উপজেলা কৃষক দল নেতা সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব আলম খান, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিলন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া, উপজেলা কৃষক দল নেতা মকবুল হোসেন, দেলোয়ার বেপারী, তোফাজ্জল, মিজান, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আবু সাইদ, বাচ্চু মিয়া প্রমুখ।