পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে নিখোঁজ সুপারভাইজারের লাশ ৩ দিন পর উদ্ধার

পতেঙ্গায় জাহাজ থেকে পড়ে নিখোঁজ সুপারভাইজারের লাশ ৩ দিন পর উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সী-বিচ এলাকায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে নিখোঁজ আনোয়ার আজম খানের (৪৫) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

নিহত আনোয়ার আজম খান নোয়াখালী জেলার শ্যানবাগ এলাকার নুরু খানের ছেলে। আনোয়ার আজম খান এম স্টল স্টক নামে ওই জাহাজের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় বহিঃনোঙর হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব। তিনি জানান, গত রবিবার (১৭ আগস্ট) রাতে নবাব এন্ড কোম্পানির সুপার ভাইজার আনোয়ার আজম বাণিজ্যিক জাহাজ এমভি এম স্টল স্টর্কের থেকে সিঁড়ি দিয়ে নামার সময় চট্টগ্রাম বহিঃনোঙরের আলফা এ্যাংকরেজ সমুদ্র এলাকায় পানিতে ডুবে নিখোঁজ হয়।

এ ঘটনায় গতকাল কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আজ দুপুর ২টায় বহিঃনোঙর হতে তার মরদেহ উদ্ধার করা হয়।