যৌথ বাহিনীর অভিযানে মোংলায় ২ মাদক ব্যাবসায়ী আটক
ফাইল ছবি
মোংলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯) আগস্ট দুপুরে বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২)। তারা বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দুপুর ২ টায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাড়ি থেকে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা জব্দসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।তিনি আরো বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।