টাঙ্গাইল মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজা গ্রেফতার
প্রতিকী ছবি
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৮০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে শহরের পার্ক বাজারের মাছের আড়ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমীর হামজা শহরের বেপাড়ীপাড়া এলাকার মৃত আমজাত আলীর ছেলে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশে এক রেস্তোরাঁর সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়েছিল। সেই ঘটনায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি মামলা করেছেন। সেই মামলায় আমীর হামজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।