দোয়ারা বাজারে বজ্রপাত রোধে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

দোয়ারা বাজারে বজ্রপাত রোধে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

সংগ্রহীত ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলের মানুষ মূলত কৃষি ও মাছ ধরার ওপর নির্ভরশীল। কিন্তু কৃষি জমিতে কাজ ও মাছ ধরতে গিয়ে প্রতিবছর বজ্রপাতে প্রাণ হারাতে হয় বহু কৃষক ও জেলেকে।

এ বাস্তবতা মাথায় রেখে বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলায় বিভিন্ন সড়কের পাশে ১৫০টি তালবীজ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা ভিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান।

 

উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও সাংবাদিক মামুন মুন্সির নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দোয়ারাবাজার উপজেলা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুর্জয় দেব নাথ, ব্যবসায়ী নুরুল ইসলাম, সমাজসেবক আফরোজ মিয়া, জাহিদুল হাসান, তারিকুল ইসলাম তুহিন প্রমুখ।

তালবীজগুলো সদর ইউনিয়নের নাইন্দার হাওর পাড়ের ড্রাম রোডে, সুরমা ইউনিয়নের কাঙলার হাওর পাড় টেকনিক্যাল পাকা সড়কের পাশে রোপণ করা হয়েছে। 

এসময় বক্তারা বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ কার্যকর ভূমিকা রাখে। পরিবেশ রক্ষায়ও তালগাছের বিকল্প নেই।