মালয়েশিয়ায় সফরে নাহিদ ইসলাম

মালয়েশিয়ায় সফরে নাহিদ ইসলাম

ছবি নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন।

শুক্রবার (২২ আগস্ট) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় পৌঁছেই নাহিদ ইসলাম পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন।

তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ।

জানা গেছে, এই সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, তাদের অধিকার আদায়ের আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া সংগঠনের সব সদস্য ও শুভানুধ্যায়ীদের নেতার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।