নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিকী ছবি

নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। 

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন - সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও একই গ্রামের তাহেরের ছেলে আকতার (৫০)।

নিহতের স্বজনরা জানান, রাত ১০টার দিকে মোজাম্মেল খেজুরতলার পাশে টেক্সটাইল মিলে যাত্রী নামিয়ে বারুইহাটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খেজুরতলা এলাকায় দ্রুতগামী যানবাহন চাপা দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, তারা আহত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।