অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা

অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা

ছবি : সংগৃহীত

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গতকাল (শনিবার) দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু তার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে রীতিমতো নাজেহাল অবস্থা জ্যোতিদের। ৭৮ রানের হারের এবার জুনিয়রদের কাছে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছে লাল দল।

রোববার (২৪ আগস্ট) তিন দলের সিরিজের চতুর্থ ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। এদিন আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

 নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া।

অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে আর ১৮ রান তুলতে শেষ ৯ উইকেট হারান জ্যোতিরা।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব।