মানবিক ইউএনও মাঈদুল ইসলাম পাগল ভাইবোনের চিকিৎসার দায়িত্ব নিলেন

মানবিক ইউএনও মাঈদুল ইসলাম পাগল ভাইবোনের চিকিৎসার দায়িত্ব নিলেন

সংগ্রহীত ছবি

কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামের আপন দুই ভাই-বোন শিকলবন্দি অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। এক সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা সমাজসেবা অফিসারকে সঙ্গে নিয়ে ছুটে যান মানবিক উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।

তিনি বলেন, ‘এই দুইজনের সুচিকিৎসার জন্য তাদের পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সব ব্যবস্থা উপজেলা প্রশাসন গ্রহণ করবে। আগামীকাল অ্যাম্বুল্যান্স এর মাধ্যমে পাগলা দুই ভাই-বোনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হবে।

এ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার গরিব এই পরিবারের জন্য তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা করেন। এলাকাবাসীকে এই পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা নির্বাহী অফিসার উদ্বুদ্ধ করেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জের কটিয়াদীতে আছমা খাতুন (২৮) ও তার ছোট ভাই জাহাঙ্গীর (২৫) দীর্ঘদিন ধরে শিকলে বন্দি জীবন যাপন করছেন। আছমা ১২ বছর এবং জাহাঙ্গীর ১০ বছর ধরে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

আর্থিক সংকটের কারণে এতদিন তাদের চিকিৎসা সম্ভব হয়নি। স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম সোমবার দুপুরে নিজ চোখে দেখতে ছুটে যান তাদের বাড়িতে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এবং উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়েরও উপস্থিত ছিলেন।