খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ইন্ডাকশন
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সোমবার সকালে মেডিকেল কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারীতে প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। ২৫ জন নবীন চিকিৎসক হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন।
এতে প্রধান অতিথি ছিলেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উবাইদুল্লাহ ইবনে আলী। তিনি ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে আন্তরিক হবার তাগিদ দেন।
সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্লাবন বসু। অনুষ্ঠানে উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: এহসানুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো: বেল্লাল হোসেন অন্যান্য শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। সঞ্চালনা করেন সহকারি অধ্যাপক ডা. নাদিয়া সুলতানা লুনা।