মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মীরসরাইয়ের জোরারগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি। ছবিঃ সংগৃহীত

মীরসরাইয়ের জোরারগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।  

প্রবাসী হেলালের ভাই আরমান হোসেন ফাহিম জানান, ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের পুরুষদের হাত-পা বেঁধে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে।

এরপর ১০–১৫ জনের ওই ডাকাতদের মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট ছিল। তাদের হাতে রিভলভার, চাপাতি ও বিভিন্ন দেশি অস্ত্র হাতে রেখেছিল। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।