জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে যশোরে ছাত্রদলের মানববন্ধন
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণ ফি বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে ছাত্রদল।
২৭ আগস্ট বুধবার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ও সরকারি সিটি কলেজে আলাদা আলাদা ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি অমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন টিপু সহ কলেজের শিক্ষার্থীরা।
অবিলম্বে ফি না কমানো হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বক্তারা।