সকাল নাকি রাত— পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?

সকাল নাকি রাত— পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি?

ছবি: সংগৃহীত

সকালের পরিবেশ থাকে নিস্তব্ধ, নিরিবিলি। পড়াশোনার জন্য তাই অনেকের কাছে প্রিয় দিনের এই সময়টি। অনেক শিশু সকালে পড়তে না চাইলেও মা-বাবারা সন্তানকে সকালে উঠে পড়াশোনা করতে বলেন। সকালে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতাও রয়েছে। এই অভ্যাসটি শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

সময়ের সঙ্গে অবশ্য বর্তমানে সকালে উঠে পড়াশোনার চল খানিকটা কমেছে। সোশ্যাল মিডিয়ার এ যুগে রাতে সহজে দু চোখের পাতায় ঘুম আসতে চায় না। কেবল কিশোর-কিশোরী নয়, বাবা-মায়ের জীবনও এখন যান্ত্রিকতায় মোড়া হয়ে গেছে। তাদের জীবনযাপনের প্রভাব পড়ছে সন্তানের ওপরেও। 

সকালে ঘুম থেকে ওঠার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে ঠিকই কিন্তু অনেক পড়ুয়াদের মতে, পড়াশোনার উপযুক্ত সময় গভীর রাত। কারণ রাতে কোনো কোলাহল থাকে না। নিঃশব্দ পরিবেশে পড়াশোনায় মন দেওয়া সহজ হয়। 

দিন নাকি রাত— পড়াশোনার সঠিক সময় কোনটি? 

মনোবিদদের মতে, পড়াশোনার কোনো নির্দিষ্ট সময় নেই। কারো যদি সকালে উঠে পড়তে বেশি ভালোলাগে, তাহলে সে সকালে পড়তে পারে। আবার কেউ যদি রাতে পড়াশোনায় অভ্যস্ত হয়, সেটিও করতে পারে। পড়াশোনার সঙ্গে নির্দিষ্ট সময়ের কোনো সম্পর্ক নেই। একেকজনের ক্ষেত্রে একেক সময় পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময়।

তবে শরীরের কথা ভুলে গেলে চলবে না। যে নিয়মেই অভ্যস্ত হোন, সুস্থ থাকতে হবে। নয়ত শরীরের ওপর চাপ পড়বে।