একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপেও কলেজ পাননি ১০ হাজারের বেশি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন। তাদের মধ্যে এসএসসিতে জিপি-ফাইভ পাওয়া এক হাজার ৪১৮ জন শিক্ষার্থী রয়েছেন।
এছাড়া দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪১৮টিতে। প্রথম ধাপের মতো এ ধাপেও ১০টি কলেজে কেউ আবেদনই করেননি।
বৃহস্পতিবার (২৮ আগাস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ২০ আগস্ট প্রকাশ করা হয় প্রথম ধাপের ফলাফল। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।