এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ফাইল ছবি
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি ওয়াক-ইন ইন্টারভিউ - সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ওয়াক-ইন ইন্টারভিউ - সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা
এইচএসসি বা সমমান (জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে)।
বয়স: ২০ থেকে ৩০ বছর।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি / ১৭০.১৮ সেমি।
বিএমআই: ১৮-২৫ এর মধ্যে।
শারীরিকভাবে সুস্থ ও সুঠামদেহের অধিকারী হতে হবে।
চোখের দৃষ্টি ৬/৬ (চশমা ব্যবহারযোগ্য নয়)।
অবশ্যই অধূমপায়ী হতে হবে।
জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সামরিক/আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বা সিকিউরিটি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কাজের দায়িত্বসমূহ
এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিতকরণ।
কেবিন ক্রুর নিরাপত্তা তল্লাশি পরিচালনা।
যাত্রীদের নিরাপত্তা তল্লাশি সম্পাদন।
বিমান, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ
মাসিক বেতন: ১৮,০০০ টাকা।
চিকিৎসা বিমা।
সাপ্তাহিক ২ দিন ছুটি।
উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা (কোম্পানির নিয়ম অনুযায়ী)।
ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের সুব্যবস্থা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই কাউকে কোনো ধরনের টাকা বা ব্যাংক ড্রাফট প্রদান করতে হয় না। চাকরি প্রত্যাশীদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। যেকোনো প্রকার সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৫