স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন হত্যা মামলার রায়ে স্ত্রী শাহিনূর আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিরুল হক আজ দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আদালতে শাহিনূর বেগম পলাতক ছিলেন।
২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতের খাওয়ার সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শাহিনূর। পরে অচেতন অবস্থায় বাথরুমে নিয়ে সে এবং পরকীয়া প্রেমিক রিপন মিয়া মিলে বৈদ্যুতিক তার গলায় পেচিয়ে হত্যা করে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী ছিল তাদের ১৪ বছর বয়সী মেয়ে মীম। পরের দিন নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করে।
আদালতের অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম জানান, বাদি, তদন্ত কর্মকর্তা, চিকিৎসক সহ ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তি তর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন। প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনে মোশারফ হোসেন ও শাহিনূর আক্তারের দুইজন কন্যা এবং ২ জন যমজ ছেলে ছিল। মামলার বাদি ও নিহতের বড় ভাই সোলায়মান ভূইয়া রায়ে সন্তষ্ট প্রকাশ করে জানান, নিহত মোশারফ ও শাহিনূর আক্তারের ১৮ বছরের দাম্পত্য জীবনে ২ জন কন্যা ও ২ জন যমজ ছেলে সন্তান আছে।