৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার (৩১ আগস্ট) সকালে র্যাব-৯ সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের এক আভিযানিক দল শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতাররা হলেন— জেলার চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের মো. শান্ত মিয়া (২২), দক্ষিণ আমকান্দি গ্রামের মোহাম্মদ আলী (৩৫), পাকুরিয়া গ্রামের কদর আলী হেলাল (২৫)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, অভিযানে ওই তিনজনকে আটক করে তল্লাশি করা হয়। এসময় ২টি প্লাস্টিকের বস্তার ভেতর হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।