ড্যাব নেতা ডা. আমিরুলের গলা কাটা লাশ উদ্ধার

ড্যাব নেতা ডা. আমিরুলের গলা কাটা লাশ উদ্ধার

সংগ্রহীত ছবি

নাটোর শহরে মাদরাসা মুভি বেসরকারি জনসেবা হাসপাতালে মালিক ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তার ঘরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ দরজা বন্ধ ছিল। তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতাল স্টাফরা তাকে ডাকতে শুরু করে।

পরে পুলিশে খবর দেওয়া হয়।

হাসপাতাল স্টাফ আলামিন বলেন, তিনি অনেক রাত পর্যন্ত অস্ত্রপচার করায় হাসপাতালে তার জন্য সংরক্ষিত কক্ষে ঘুমাতে যান। সাধারণত তিনি দুপুরের দিকে ওঠেন। আজ দুপুরেও কক্ষ থেকে বের না হওয়ায় তাকে ডাকা হয়।

কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ অবস্থায় তার গলা কাটা লাশ সন্দেহজনক। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।

এ ছাড়া জিজ্ঞাসাবাদে হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ড্যাব নাটোর জেলা শাখার সদস্যসচিব ডাক্তার আবুল কালাম আজাদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার দাবি জানান।