বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলো যারা

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলো যারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১টি আসর পার হলেও এখনো অনেক ক্ষেত্রেই এখনো প্রফেশনালিজম আসেনি। প্রায় প্রতিটি আসরেই সমালোচনার শীর্ষে থাকে বিপিএলের আয়োজন। সেই সমালোচনা দূর করতে এবার ভিন্ন উদ্যোগ নিয়ে থাকে বিসিবি। কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দিতে চায় বোর্ড।

বেশ লম্বা সময় ধরে ক্রিকেট পাড়ায় আলোচনার টেবিলে ছিল এই বিষয়টি। সমর্থকদের অপেক্ষা ছিল কোন প্রতিষ্ঠান পায় সেই দায়িত্ব সেটি দেখার। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড মিটিংয়ে আলোচনাও হয়েছে এই বিষয়ে। সেখানে স্পষ্ট সিদ্ধান্তে আসে আসন্ন বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব।

জানা যায়, ৩ মৌসুমের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলো ইংল্যান্ডের আইএমজি। 

বিপিএল আয়োজনের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে আবেদন করতে বলেছিল বিসিবি। সেই আহ্বান অনুযায়ী আবেদন করেছিল মোট সাতটি প্রতিষ্ঠান। যেগুলোর মধ্যে ছিল- ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড, ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস এবং ট্র্যান্সপোর্ট গ্রুপ।