বিপুল পরিমান ফেনসিডিলসহ, আটক ২ কারবারি
সংগ্রহীত ছবি
মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়।
আটকরা হলেন- সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম-সেবা) দিক নির্দেশনায় জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
তার তত্ত্বাবধানে জীবননগর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিলাচনা করেন। এ সময় জীবননগর থানাধীন কয়া ঈদগাহ ময়দানের ফটকের সামনের রাস্তার ট্রলি হতে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।