আশুলিয়ায় হোটেল থেকে আটজন নারী-পুরুষ আটক
ছবি : প্রতীকি
আশুলিয়ায় অনৈতিক কার্যক্রম রোধে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে আটজন নারী-পুরুষকে আটক করেছে তারা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানা পুলিশ।
এর আগে, গত রাতে আশুলিয়া থানা এলাকার মুন আবাসিক হোটেলে অভিযানটি চালানো হয়।
আটকদের নাম. মো আক্কাস মিয়া (৪৮), মেহেদী হাসান অভি (২৫), মো. নাজমুল হাসান জিসান (২৪), মো. আবুল হোসেন (৪১), মো. সুমন (২৫), জুলহাস (৩০), রাজমনি (১৯) ও সুমি আক্তার (২২) বলে জানা গেছে।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।