৪৭ বছর পর জামায়াতে যোগদান করলেন চৌগাছা বিএনপি নেতা মাস্টার আবুল হোসেন
ছবি: সংগৃহীত
যশোর প্রতিনিধি: ৪৭ বছর পর জামায়াতে ইসলামীতে যোগদান করলেন চৌগাছা বিএনপি নেতা মাস্টার আবুল হোসেন। ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে এসে যোগদান করলেন তিনি। এসময় জামায়াত মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ আবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরেন।
এছাড়া উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আবুল হোসেন সম্মেলনে উপস্থিত জনতার উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করেন। মাস্টার আবুল হোসেন সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংঘঠনিক সম্পাদক।