রাজধানীতে স্বস্তি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে স্বস্তি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সংগ্রহীত ছবি

রাজধানীতে গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছিল। ফলে অস্বস্তিতে থাকতে হয়েছে ঢাকাবাসীকে। আজ রবিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে করে কিছুটা স্বস্তি মিলেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে তাপমাত্রা কমার আভাস দিয়েছে। সেই সঙ্গে সংস্থাটি বলছে, ঢাকায় হালকা বৃষ্টি ঝরতে পারে। 

এতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ ছিল।