অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টে অফিসের নতুন সময়সূচি

অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টে অফিসের নতুন সময়সূচি

ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন সময় শুরু হচ্ছে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে। এ উপলক্ষে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্টারর জেনারেল স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশ ৭ সেপ্টেম্বর হতে ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ থেকে বিকাল চারটা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অবকাশকালীন সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এসবের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।