জবির আইইআর বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠন

জবির আইইআর বিভাগের এলামনাই এসোসিয়েশন গঠন

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রথমবারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এতে মাহমুদ হাসানকে প্রধান আহ্বায়ক ও নাঈমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি আইইআর পরিচালক অধ্যাপক মনিরা জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৭০তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষকের সম্মতিক্রমে আগামী তিন মাসের জন্য আইইআর অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এতে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল শুভ্র, নাজমুল ইসলাম নিশাত, আতিকুল ইসলাম, সায়েম হোসেন, পবিত্র রায়, তাজমিন আশামনি ও আরও অনেকে।