ভারতে কাজের থেকে ফিরে এসে সন্তানের ঝুলন্ত লাশ দেখলো মা

ভারতে কাজের থেকে ফিরে এসে সন্তানের ঝুলন্ত লাশ দেখলো মা

ফাইল ছবি।

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে মায়ে বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মহত্যা করা শিশুটির নাম কৃষ্ণ। সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

কৃষ্ণর মা নিশা জানিয়েছেন, গতকাল একটি বিষয় নিয়ে ছেলেকে তিনি বকা দিয়েছিলেন। এরপর তাকে ঘরের ভেতর আটকে রেখে দুপুর ৩টার দিকে তিনি কাজে চলে যান। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে।

নিশা তার একমাত্র ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি জানিয়েছেন, তার স্বামী সুনীল নেশা করে। সম্প্রতি ঝগড়া করে তিনি বাড়ি ছেলে চলে যান। এরপর শুধু ছেলেকে নিয়েই থাকছিলেন।

পুলিশকে তিনি জানিয়েছেন, বাবার সহিংস আচরণের কারণে কৃষ্ণা আগেও আত্মহত্যার হুমকি দিয়েছিল।

কৃষ্ণের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। কেন এত ছোট বয়সে কৃষ্ণ এ পথ বেছে নিলো সেটির কারণ খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।