নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯
ফাইল ছবি।
নাইজেরিয়াতে বিয়ের বাস নদীতে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। রোববার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, বাস চালক একটি সেতুর ওপর বাসটি থামায়।
তবে দুর্ঘটনাক্রমে তা নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, চালক সম্ভবত হ্যান্ড ব্রেক ব্যবহার করতে ভুলে যান। যার কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাসটি প্রতিবেশী কেবি প্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিলো। উল্লেখ্য, নাইজেরিয়াতে প্রায়ই সড়ক দুর্ঘটনা লক্ষ্য করা যায়। গত বছর দেশটিতে ৯ হাজার ৫৭০টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫ হাজার ৪২১ জন প্রাণ হারায়।