হবিগঞ্জে ছেলের পাসপোর্ট করতে গিয়ে বাবার প্রাণ গেল সড়কে

হবিগঞ্জে ছেলের পাসপোর্ট করতে গিয়ে বাবার প্রাণ গেল সড়কে

সংগ্রহীত ছবি

স্বপ্ন ছিল ছেলে তার বিদেশ যাবে। বিদেশ গিয়ে রোজগার করে বাবার স্বপ্ন পূরণ করবে। ছোট ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করাবে। বাড়িতে একটি পাকা ঘর বানাবে।

সেই স্বপ্ন বুকে লালন করে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য পাসপোর্ট করতে হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় সড়কে প্রাণ গেল বাবার। ছেলে গুরুতর আহত হয়ে হবিগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। 

জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছাটপাড়া গ্রামের হোটেল ব্যবসায়ী আলখাস মিয়া (৫৫) অটোরিকশা সিএনজি যুগে হবিগঞ্জ রওয়ানা দেন। হবিগঞ্জের খুব কাছাকাছি ধুলিয়াখাল নামক স্থানে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

গুরুতর আহত অবস্থায় আর ছেলে রোমান মিয়া (২০)কে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।