এআইয়ের ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের দিনে ঘোর বাস্তব। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের পছন্দ মতো যেকোনো ছবি বা ভিডিও বানানো যায়। কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল চ্যাটজিপিটির স্টুডিও ঘিবলি ট্রেন্ড। এখন সেই জায়গা নিয়েছে গুগল জেমিনির ন্যানো ব্যানানা ট্রেন্ড। অনেকেই নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী। নিজের শৈশবের ছবি এবং বর্তমান ছবি একসঙ্গে মিশিয়ে এই অসাধারণ ছবিটি তৈরি করেছেন আলিয়া। ছবিতে দেখা গেছে, বর্তমান আলিয়া শৈশবের আলিয়াকে আলিঙ্গন করছেন।
সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। ছবির ক্যাপশনে লিখেছেন, আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।
বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে।