চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক

প্রতিকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ার ১নং শরতী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগ রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার কর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন—মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। আহতদের সবার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে চার শ্রমিককে দগ্ধ অবস্থায় জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মাহবুবুর রহমান শরীরের ৫০ শতাংশ দগ্ধ, ইদ্রিস আলীর শরীরে ৭০ শতাংশ দগ্ধ, রিয়াজ উদ্দিনের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ও ইউসুফ আলীর শরীরে ৫৫ শতাংশ দগ্ধ রয়েছে। অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করা হয়েছে।

দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা আরিফ হোসেন বলেন, আজ সকাল ৬টার দিকে শ্রমিকরা একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন। পরে প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।