খেলা
জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু
প্রতিকী ছবি
ক্রীড়া প্রতিবেদক : একজন মাত্র গ্র্যান্ড মাস্টার নিয়ে এবারের জাতীয় দাবা শুরু হয়েছে। রিফাত বিন সাত্তার ও আব্দুল্লাহ আল রাকিব অনেক দিন ধরেই খেলার বাইরে। জিয়াউর রহমান প্রয়াত, দেশে নেই এনামুল হোসেন। ১৪ দাবাড়ু নিয়ে গতকাল থেকে শুরু হওয়া আসরে একমাত্র জিএম নিয়াজ মোরশেদ।
শ্যাওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারে হচ্ছে টুর্নামেন্ট।