রাস্তার ময়লা পানি কাপড়ে লাগলে নাপাক হবে কী?

রাস্তার ময়লা পানি কাপড়ে লাগলে নাপাক হবে কী?

সংগ্রহীত ছবি

প্রশ্ন : ঢাকার অনেক রাস্তা বৃষ্টির সময় ডুবে যায়। কিছু রাস্তা না ডুবলেও বৃষ্টির দিনগুলোতে রাস্তায় চলাচল কঠিন হয়ে যায়। প্রায়ই দেখা যায়, ছোট-বড় গাড়ির পাশ দিয়ে অতিক্রম করলে রাস্তায় জমে থাকা ময়লা পানির ছিটা গায়ে এসে পড়ে। এ ধরনের ময়লা পানির বিধান কী?

মাসুদ, জিগাতলা

উত্তর : রাস্তার ময়লা দুই ধরনের।

 

কখনো কখনো দেখা যায়, নাপাকি বা ড্রেনের ময়লা রাস্তায়ও চলে আসে, এ অবস্থায় রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই এ ধরনের পানি গায়ে বা কাপড়ে লাগলে ধৌত করতে হবে। তবে যদি এমন হয় যে ওই ব্যক্তির প্রতিদিনই এমন হতে থাকে। এসব থেকে বাঁচা তার জন্য কষ্টসাধ্য কিংবা কাপড় পাল্টানো বা ময়লা দূর করা কষ্টকর হয়, আর নাপাকটি দেখাও যায় না, বরং শুধু ছিটা লাগে, তাহলে শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে মাফ পাওয়ার সুযোগ আছে।

 

 

অর্থাৎ তাকে নাপাক বলা যাবে না; কিন্তু এমন ঘটনা হঠাৎ কখনো হলে বা রাস্তার নিয়মিত যাত্রী না হলেও তাকে ওই নাপাক দূর করেই পবিত্রতা অর্জন করতে হবে। (রদ্দুল মুহতার : ১/৫৩১)

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।