নোয়াখালী পৌর আ. লীগের সভাপতি পিন্টু ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালী পৌর আ. লীগের সভাপতি পিন্টু ঢাকায় গ্রেপ্তার

প্রতিকি ছবি

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, ঢাকায় ডিবি পুলিশের একটি দল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি। অবশেষে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।