এসএসসি পাসে নিয়োগ দেবে ওয়ালটন
ফাইল ছবি।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘ফিল্ড অফিসার’ পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স
পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
অভিজ্ঞতা: ২-৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
দায়িত্বসমূহ:
মাসিক টার্গেটের ভিত্তিতে পণ্য ভেদে সেকেন্ডারি সেলস অর্ডার নিশ্চিত করা।
সংশ্লিষ্ট এলাকার সমস্ত রিটেইল আউটলেট কাভারেজ নিশ্চিত করা।
ডিস্ট্রিবিউটর সময়মত কালেকশন করছে কিনা তা মনিটরিং করা।
রিটেইল গ্রাহক পরিসেবা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
ডিস্ট্রিবিউটরের স্টক বিজমোশন সিস্টেমে আপডেট রাখা।
নিজ বেইজের রিটেইলারদের তথ্য বিজমোশন সিস্টেমে আপডেট করা।
কোম্পানি ঘোষিত অফার রিটেইলারদের অবগত করা।
রিটেইল বিক্রি পার্টি টু পার্টি বিজমোশন সিস্টেমে সঠিক ভাবে এন্ট্রি নিশ্চিত করা।
নতুন রিটেইলার তৈরি করা।
প্রতিমাসে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লেজার ক্লিয়ারেন্স নিয়ে (ডিস্ট্রিবিউটরের সাইন ও সীলসহ) বিজমোশন সিস্টেমে আপলোড করা।
মার্কেটের পূর্বের বকেয়া তাগাদা করে কালেকশন নিশ্চিত করা।
কোম্পানির প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা।
ডিস্ট্রিবিউটরের স্টক, ক্রেডিট এবং সমস্ত কমপ্লায়েন্স সম্পর্কিত সমস্যাগুলো যথাযথভাবে নিশ্চিত করা এবং এএসএম অথবা ডিএসএম বরাবর প্রতিবেদন দেওয়া।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২২-২৮ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম