তারেক রহমানের নির্দেশে ক্যানসার রোগীদের পাশে যুবদল
সংগৃহীত ছবি
বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে চারজন ক্যানসার রোগী ও একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাবতলী লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতি। একই দিনে লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমি মাদরাসার এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, যুবদল নেতা সুমন মিয়া, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বগুড়া জেলা যুবদলের উদ্যোগে রোগী ও এতিমদের জন্য সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।