খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় আজ আধাবেলা সড়ক অবরোধ
প্রতিকী ছবি
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকায় সেনাবাহিনীর সহায়তায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙিনালা এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন।
ঘটনার শিকার ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও তাঁর মেয়ে প্রাইভেট পড়তে বের হয়েছিল। কিন্তু বাড়িতে ফিরতে দেরি করায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে স্থানীয় একটি মন্দিরের পাশে পরিত্যক্ত জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।