চুরির টাকা মালিককে না জানিয়ে ফেরত দেওয়া যাবে কী?

চুরির টাকা মালিককে না জানিয়ে ফেরত দেওয়া যাবে কী?

প্রতিকী ছবি

প্রশ্ন : এক লোক ঢাকায় বেড়াতে গিয়ে তার আত্মীয়ের সামান্য কিছু টাকা চুরি করে ফেলে। পরে সে তার ভুল বুঝতে পারে এবং সেই টাকা মালিকের মোবাইলে পাঠিয়ে দেয়। প্রশ্ন হলো, এভাবে টাকা ফেরত দিলে আদায় হবে?

-হোসেন, মাদারীপুর

উত্তর : প্রকৃত মালিকের টাকা তার অজান্তে তার মোবাইল ফোনে পাঠিয়ে দিলেও আদায় হয়ে যাবে। (আদ্দুররুল মুখতার : ৬/১৮২, আল মওসুআতুল ফিকহিয়্যা : ৩১/২৩৬, এমদাদুল ফাতাওয়া : ৩/৪৪৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৩৫)।

 

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।