গোপালগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

গোপালগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) হাজী লালমিয়া সিটি কলেজে জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতা হয়। “কেবল সচেতনতা তৈরির মাধ্যমেই মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব”-এই বিষয়ে কলেজের দুটি বিতার্কিক দল পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করে।

পরে কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ। প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাস বিজয়ী দল, রানারআপ দল এবং শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট, জ্যামিতি বক্স, খাতা, কলম ও স্কেল তুলে দেন। 

এছাড়া শিক্ষার্থীদের মাঝে “মাদককে না বলুন” খচিত কলম, স্কেল ও লিফলেট বিতরণ করা হয়।