গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে নারী নিহত
প্রতিকী ছবি
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান বলেন, রাতে জয়দেবপুর-ধীরাশ্রম সেকশনে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ওই নারী (৪৫) ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন।
তখন শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।