ঢাকায় চলছে স্মার্ট ডিভাইসের প্রদর্শনী

ঢাকায় চলছে স্মার্ট ডিভাইসের প্রদর্শনী

ছবি: সংগৃহীত

‘আমার শুয়া চাঁন পাখি, আমি ডাকিতাটে‌লি‌ভিশন, স্পিকার, হেড‌ফোন এবং ইয়ারবাডসহ নানা ধর‌নে‌র স্মার্ট ডিভাইসের প্রদর্শনী আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থে‌কে শুরু হ‌য়ে‌ছে ঢাকার ইন্টারক‌ন্টি‌নেন্টাল হো‌টে‌লে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর আ‌য়ো‌জিত এই প্রযু‌ক্তি প‌ণ্যের প্রদর্শনীর আ‌য়োজক স‌নি ও স্মার্ট। উল্লেখ‌্য, বাংলা‌দে‌শে স‌নি প‌ণ্যের একমাত্র প‌রি‌বেশক স্মার্ট টেক‌নোল‌জিস প্রাইভেট লি‌মি‌টেড।

সকা‌লে এর উদ্বোধন ক‌রেন প্রতিষ্ঠান‌টির ব‌্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ জ‌হিরুল ইসলাম।

প্রদর্শনীর উদ্বোধনীতে অনুষ্ঠা‌নে তি‌নি ব‌লেন, আমরা আন‌ন্দিত স‌নির ম‌তো বিশ্ব‌বিখ‌্যাত প্রযু‌ক্তি ব্র্যান্ডের সর্বাধু‌নিক পণ‌্য নি‌য়ে দুই ধর‌নের মেলার আ‌য়োজন কর‌তে পা‌রে। এখা‌নে এসে ক্রেতারা সাউন্ড ও ডিস‌প্লে সম্প‌র্কে ভা‌লো ধারণা পাবেন। অফার মূ‌ল্যে কিন‌তেও পা‌রেন।

সনি এক্সপো ২০২৫’ না‌মের এই প্রদর্শনীতেও আরও উপ‌স্থিত ছি‌লেন, সনির প্রেসি‌ডেন্ট  মি. জি হুন বে এবং তার দক্ষ দক্ষিণ-পূর্ব এশিয়া বিপণন দল।

নতুন ব্রাভিয়া ৫ সিরিজের টেলিভিশন, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, হেডফোনসহ একাধিক বিশেষ পণ্য পাওয়‌া যা‌চ্ছে এই প্রদর্শনী‌তে।

প্রদর্শনীর সময়সূ‌চি-
স্থান: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
২৬ সেপ্টেম্বর (শুক্রবার): সকাল ১০টা– রাত ৮টা
২৭ সেপ্টেম্বর (শনিবার): সকাল ১০টা– রাত ৮টা
অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, প্রযুক্তিপ্রেমীদের জন্য দুই দিনব্যাপী এই প্রদর্শনী হতে যাচ্ছে এক অনন্য আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সব সুবিধা এবং সনির প্রিমিয়াম জীবনধারা এবার ঘরেই এনে দেবে আসল সিনেমা হলের অভিজ্ঞতা।