সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ফাইল ছবি

ঢাকা কলেজ ক্যাম্পাসের স্বাতন্ত্র্যতা রক্ষায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ায় ব্যাপক অসঙ্গতি রয়েছে, যা ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের জন্য অনুপযোগী ও অযৌক্তিক।’

‘ঢাকা কলেজসহ সাত কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষা করে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন’, বলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সাতটি কলেজ হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, বাংলা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।