আমি কখনো কোনো রাজনৈতিক দল করব না : জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল
ছবি মাসুদ কামাল
রাজনৈতিক বিশ্লেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, আপনারা নিশ্চিন্তভাবে দেখে নিয়েন আমি কখনো কোনো রাজনৈতিক দল করব না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হব না। আমি বরাবর সাংবাদিকতাই করছি। সাংবাদিকতাই করব এবং জীবনের শেষদিন পর্যন্ত যারা ক্ষমতায় থাকবে তাদেরকে প্রশ্ন করে যাব।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, আজকে আমরা তিনটা কন্টেন্টের প্রেক্ষিতে যে মতামতগুলো পেয়েছি সেগুলো বলব। এই তিনটার মধ্যে একটা হলো কথা চ্যানেল থেকে। জাস্ট গত রাতে যে কন্টেন্টটা করেছিলাম যে, জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কথা কি ভুলে গেছে যে অ্যাপ বন্ধ করা হাসিনার সঙ্গে যোগাযোগ করা ঠেকাতে দুটো অ্যাপকে বন্ধ করার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, এখন স্পিড কমিয়ে দেবে তফসিল ঘোষণার পরে একেবারে বন্ধ করে দিবে সেই কন্টেন্টের ওপর আর দুটো করব। আপনারা জানেন আমার আরেকটা চ্যানেল আছে অন্য মঞ্চ নামে যেখানে আমরা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির ইন্টারভিউ প্রচার করি সেই চ্যানেলটা থেকে দুটি কন্টেন্ট আমি নিয়েছি আজকের এই দর্শকের কথার জন্য সেখানেও কিছু কমেন্ট আসে যেহেতু দুটোই আমারই চ্যানেল কাজেই আমরা দুটোকে একসঙ্গে করে ফেলেছি।
মাসুদ কামাল বলেন, ‘অন্য মঞ্চ’ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমরা বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ প্রচার করি। যাইহোক আমি আগে এই অ্যাপ নিয়ে, অ্যাপ বন্ধ করা নিয়ে সরকারের যে পরিকল্পনা সেই কন্টেন্টের ওপর যে সমস্ত মন্তব্য এসেছে সেগুলো পড়ছি।
প্রথমে যে মন্তব্যটা পড়ব উনি লিখেছেন মিস্টার আশফাক।
তিনি লিখেছেন, আপনারা মনে মনে চান না, মানেন অথবা না মানেন আর কি, কিন্তু মানুষ কমপেয়ার করে করে করবে দেশে বিগত আমলে রাজনৈতিক দলেরা খারাপ থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ ভালো ছিল, নিরাপদ ছিল। আজ মানুষ যখন দেশে রাজনৈতিক দল শুধু নয়, সঙ্গে জনগণ এবং দেশ অনিরাপদ দেখে তখন তারা পূর্বের অবস্থায় ফেরত যেতে চায়। আর এখন দেশে তাই হচ্ছে। মানুষ আওয়ামী লীগের প্রতি ঝুঁকে পড়ছে আর দিন দিন তা বাড়ছে।
আরাফাত স্পাইডার তিনি লিখেছেন এই ধরনের আজগুবি হাস্যকর সিদ্ধান্তে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আরো বেশি শক্তিশালী হবে এবং রাজনীতিতে আরো বেশি প্রাসঙ্গিক হবে।
মুরতাজ রিপন লিখেছেন, মাসুদ কামাল নিজেকে কবে ঘোষণা করবেন লীগের নেতৃত্ব চান। মিস্টার মুরতাজ একটা পলিটিক্যাল দলের নেতৃত্ব পাওয়াটা কঠিন ব্যাপার আর আমি জীবনে পলিটিক্সের সঙ্গেই জড়িত নই। তাহলে আমি কেন চাইব, আমার তো কোনো দল করার শখ নেই ভাই। আমি কখনোই কোনো রাজনৈতিক দল করব না আমার জীবনে আর কয় বছরই আছে। আপনারা নিশ্চিন্তভাবে দেখে নিয়েন আমি কখনো কোনো রাজনৈতিক দল করব না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হব না। আমি বরাবর সাংবাদিকতাই করছি। সাংবাদিকতাই করব এবং জীবনের শেষদিন পর্যন্ত যারা ক্ষমতায় থাকবে তাদেরকে প্রশ্ন করে যাব।
আররামিম লিখেছেন আপনি নিরপেক্ষ এবং নিরপেক্ষতার সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখুন। সেটাই আপনাকে বলব। যাইহোক একটু আগে যেটা পড়লাম মুরতাজা রিপন সাহেব উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার সম্বন্ধে অন্যরকম চিন্তা করার লোকও দুই একজন আছে।
মোহাম্মদ আশিক লিখেছেন মাসুদ ভাই সালাম নেবেন এগুলো বন্ধ করে কি মানুষের হৃদয়ে লালন করা ভালোলাগা ভালোবাসা বন্ধ করতে পারবে এগুলো সিদ্ধান্ত সরকারের জন্য সুখকর নয় বরং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
এস এইচ মিতুল লিখেছেন আমরা মানবজাতি কেন উপলব্ধি করি না? আদম সন্তান হিসেবে আমরা নিষিদ্ধ কিছুর প্রতি ব্যাপকভাবে আকর্ষিত। বুঝতে পারছেন? এই যে বন্ধ করে দেওয়া হবে এতে কোনো লাভ হবে না। এটাই বলতে চেয়েছেন উনারা। মন খান লিখেছেন স্যার অতীতকে মুছে ফেলতে হলে বর্তমান ভালো হতে হয়। নয়তো অতীত ভেসে উঠবে এটাই স্বাভাবিক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উনি বলেছেন। বর্তমানে যদি যে সরকার আছে তারা যদি ভালোভাবে দেশটা চালাতে পারতো তাহলে কিন্তু অতীত দিয়ে কেউ হা হুতাশ করতো না। হয়তো অতীতকে স্মরণও করতো না। কিন্তু এরা তো পারেনি।
রাশেদ মোশারফ লিখেছেন, উনি ইন্টারেস্টিং কথা বলেছেন যে দুইটা চ্যানেল বন্ধ করে দিলে কি হবে? উনি লিখেছেন ভাই সবাই ওয়ার ডাউনলোড করুন। ওয়ার নামে একটা অ্যাপ আছে এটা ডাউনলোড করতে আমি জানতাম না। উনি বলেছেন সবাই ওয়ার ডাউনলোড করুন এটাতে ফোন নাম্বার লাগে না আপনার ইমেইল এড্রেস দিয়ে চলে তাহলে আর কি হবে এখন যদি ইমেইল এড্রেস দিয়ে করা যায় তাহলে এই যে যারা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা আসলে দিন দুনিয়া সম্পর্কে কোনো খবর রাখে না এগুলো দেখলে পরে বোঝা যায়।
মসমদ মুন খাতুন লিখেছেন ফ্যাসিস্ট আর অরিজিনাল মানে এখন টের পাচ্ছি। দেশপ্রেমিক মাসুদ কামাল দয়া করে ফ্যাসিস্ট কত প্রকার ও কি কি? এসব নিয়ে একটি এপিসোড চাই। যে ফ্যাসিস্ট কাহাকে বলে। আপনি যখন বলেছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভাই।
সাজ্জাদ হোসেন লিখেছেন, এক শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে আজ পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে সামনে আরো অনেক ভয়াবহ বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার কথার চ্যানেলে যে কন্টেন্ট গতকাল আপ করেছিলাম তার প্রেক্ষিত আলোচনা।
এখন আমি আলোচনা করব যে অন্য মঞ্চের যে সর্বশেষ কন্টেন্টটা ছিল আমাদের যে চিকিৎসক আব্দুল নূর তুষারের সঙ্গে ইন্টারভিউ ছিল। সেখানে বইমেলা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে রাজনীতিবিদরা দেশটাকে ক্ষমতাটাকে যে একটা কেকের মতো মনে করেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মন্তব্যগুলো আমরা একটু পড়ে শুনাই।
শাহাবুদ্দিন লিখেছেন কি সুন্দর আলোচনা। শুনলেই মন ভরে যায়। আপনারা প্রমাণ করেছেন সমালোচনা আসলে কিভাবে করতে হয়। সবাই যদি এভাবে কথা বলতো তবে হিংসা হানাহানি অনেকটাই কমে যেত। আল্লাহ আপনাদের দীর্ঘায়ু করুন। অনেক ধন্যবাদ মিস্টার শাহাবুদ্দিন।
রাজিব পুরকায়স্থ লিখেছেন হাইপারটেনশন সেন্টার ছিল গ্রীন রোডে। আমার মাকে তুষার সাহেব চিকিৎসা দিয়েছিলেন তখন আমি স্কুলে পড়ি। মায়ের সঙ্গে যেতাম, তুষার স্যার আমাকে দেখে বলেছিলেন স্মার্ট ছেলে। স্যারের সঙ্গে কোনোদিন দেখা হলে কথা বলতাম। হ্যা, রাজিবুর গাস্ত সাহেব আপনি আপনাকে অনেক ধন্যবাদ। আমি তুষার সাহেবকে আপনার এই বক্তব্য পৌঁছে দেব। নিশ্চয়ই উনি আপনাকে দেখা করার জন্য সময় দিতেও পারেন। আমি জানি না। তবে তুষার সাহেব কিন্তু বলেছেন উনি যে ডাক্তার ছিলেন এবং উনি যে কি কি চিকিৎসা কোথায় কোথায় করেছেন এ আলোচনা করে আমাদের সেই ইন্টারভিউ আছে। যারা দেখেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা জানতে পেরেছিলেন।
মুখলেসুর রহমান লিখেছেন বইমেলা বন্ধ করতে হবে কেন? সারা মাস না চলুক কয়েকদিন যে চলতেই পারে। বইমেলা ফেব্রুয়ারিতেই হতে হবে। কাজেই শওকত লিখেছেন মাসুদ কামাল ডাক্তার তুষার আপনাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য বইমেলা বন্ধ করে দিয়েছেন ইউনুস লাইব্রেরির বই লুটপাট করা হয়েছে পুড়িয়ে দিয়েছে অনেক অনেক জায়গায় তালেবান শাসনের আলামত শুরু হয়েছে। মাহফুজ আলম গৃহযুদ্ধের ডাক দিয়েছেন সবার আগে মানচিত্র পরিবর্তন করতে হবে বলেছেন মাহফুজ শপথ নেওয়ার পর বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন তুষার সাহেব ভুলে গেছেন হয়তো দেশের নির্বাচন হবে না দোষ এড়ানোর কৌশল অবলম্বন করবে ইউনূস তিনি নিরপেক্ষ নন।
দেশের অবস্থা সবচাইতে খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ সরকার কথায় কাজে চিন্তায় দুর্নীতিতে লিপ্ত আছে।
শাহনাজ বেগম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আপনি বলেছেন তিন দিন পর পর কমেন্ট করবেন কমেন্ট পড়বেন কিন্তু অনেকদিন হয়ে গেল কমেন্ট পড়েন না আমার লেখা অনেক ভুল হয় তাই দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার লেখা তো কোনো ভুল নেই। আপনি ভালোই লিখেছেন এবং আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন। আসল সত্যি কথা বলতে কি আপনার এই কমেন্টটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একদিনের ব্যবধানেই মানে কালকে পড়েছি এবং আজকেও এই দর্শকের কথা আমি করার সাহস করেছি আপনার কথার কারণেই, অনেক ধন্যবাদ শাহনাজ বেগম।
গ্রীন বাংলা লিখেছেন বইমেলা চালাবে বাংলা একাডেমী নির্বাচন করবে নির্বাচন কমিশন নিরাপত্তা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এত চিন্তা কিসের। পুলিশ আরো নিয়োগ দেন সবকিছু সরকার সিদ্ধান্ত নিতে যায় কেন এটা আজও বুঝতে পারি না। একটা মেলার মাধ্যমে কত লোক যে কাজ পায় তাদের রুটি রুজি চলে। এই সরকার এখন পর্যন্ত এই বিষয়গুলো এখনো বোঝে না। এটা ছিল তুষার সাহেবের সঙ্গে ইন্টারভিউ তার আগের দিন আমরা ইন্টারভিউ করেছিলাম নাহিদ আক্তারের সঙ্গে। নাহিদ আক্তার রাশিয়ার একজন শিক্ষক। উনি ওখানে চাকরি করেন তো উনার সঙ্গে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হলো যুক্তরাষ্ট্রের যে আক্তার হোসেন এনসিবির সাধারণ সম্পাদক ভদ্র হ্যান্ডশেক করেননি কেন? সে আলোচনা ছিল তারপর বিভিন্ন জায়গায় যে আপনার বিভিন্ন মাজারের মুরিদদের মাজারের বিভিন্ন রকম ভক্তদের যে চুল কেটে দেওয়া হচ্ছে জোর করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে উনি লিখেছেন মাসুদ কামাল ভাই অসাধারণ একজন বক্তব্য দেওয়ার জন্য মানুষকে হাজির করেছেন আগামীতেও বারবার উনাকে শুনতে চাই ধন্যবাদ আপনাকে অন্তর থেকে দোয়া করছি ভালো থাকবেন।
আজকের মহিষী নারী হিসেবে বক্তব্য রাখার জন্য যাই হোক উনাকে আপনারা বারবার চান এই কথাটা উনাকে আমি জানিয়ে দেব যদি উনি আসতে রাজি হন নিশ্চয়ই আমরা আগামীতে উনাকে পাব। সাতক্ষীরা এগ্রো বাংলা এখান থেকে লিখেছেন সুন্দর খুব সুন্দর আলোচনা উপভোগ করলাম দেশের পরিস্থিতি ভেবে নিজেকে পাগল পাগল লাগছে ইংরেজিতে মনে হয় বলে ক্রোমাটিক অবস্থা।
তানভীর জহির লিখেছেন অতি শিক্ষিত মানুষ নাহিদ আক্তার মাসুদ কামালকে ধন্যবাদ। মি. আক্তারের কথা শোনাবার শুনবার সুযোগ দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই ভালো কথা যিনি বলেছেন তাকে ধন্যবাদ দেন তিনি আসলেই খুব ভালো বলেন।
মাল্টিভার্সাল ট্রুথ লিখেছেন আমরা যদি গত কয়েক দশকে রেকর্ডের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে দেশে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটেছে সেই দেশ শিক্ষায় বিজ্ঞানে লেখাপড়ায় অর্থনীতিতে সবকিছুতে পিছিয়ে পড়েছে এবং সেই জাতি অনগ্রসর আমার মনে হয় আমরা সেই দিকেই যাচ্ছি।
তাজুল ইসলাম বাবু লিখেছেন মাসুদ কামল ভাই আমার কেন জানি ভয় লাগে আপনাকেও গ্রেপ্তার করতে পারে বর্তমান সরকার। তার কারণ আপনি সবসময় সরকারের দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট কথা বলেন এজন্য দোয়া রইল আপনার জন্য। জনাব মিস্টার বাবু আমি আপনাকে বলি যে সবচেয়ে বড় কথা হলো কি আপনি আমার জন্য দোয়া করছেন এটাই আমার যথেষ্ট পাওয়া। আর দ্বিতীয় কথাটা হলো ভয় তো আমাদের সবাইকে নিয়ে লাগে। আমার তো দেশটাকে নিয়ে এখন ভয় লাগে। তো এই দেশে তো আমি একজন ক্ষুদ্র মানুষ। ১৮ কোটি মানুষের মধ্যে একজন। আমাকে নিয়ে ভয় করার কিছু নাই। ভয় যদি করতে হয় দেশ নিয়ে করেন। দোয়া করতে হলে দেশের জন্য দোয়া করেন।
শহীদুল ইসলাম লিখেছেন মাসুদ কামাল ভাই সালাম নেবেন। আশা করি ভালো আছেন। ভাই এই দেশে এত মাজার শরীফ দরবার শরীফ ভাঙচুর করছে। কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে। এইসব ঘটনা কোন সরকারের আমলে ঘটেনি। শুধু ইউনুসের আমলে ঘটছে। এইসব ঘৃণিত কাজ করার জন্য সমস্ত দায়বদ্ধতা এই সরকারের। উগ্রবাদী এজিদ মার্কা মোল্লাদের এত সাহস হতো না যদি দেশে আইন থাকতো।
আরিফ জনি লিখেছেন এটি শেষ মন্তব্য। আপনারা কেউ আসল ঘটনাটা ধরতে পারেননি। যারা চুল এইভাবে লম্বা রাখে এবং চুলে জট রাখে তারা মূলত বিভিন্ন মাজারের অনুসারী। ঘটনায় ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মাজারের ভক্ত। তাই চুল জট রেখেছিলেন। বর্তমানে মাজারের বিপক্ষে কারা সেটা সবারই জানা। কিন্তু নাম কেউ মুখে নিতে চায় না। যারা মাজারের ঘোর বিরোধী তাদের সংগঠনের লোকজন এইসব কাজ করে বেড়াচ্ছে। দেখুন এটা হতে পারে আমি এটা অস্বীকার করি না। এবং নাম মুখে না নেওয়ার কি আছে? মাজার বিরোধী সংগঠন তো জামায়াতে ইসলাম। নাম না নেওয়ার কিছু নাই। তারা সেগুলো করছে এবং তারা তো স্বীকার করে না। কাজে আপনি সন্দেহ করছেন হতেও পারে আমি জানি না। ঠিক। তবে আমি মনে করি এই সমস্ত প্রবণতা বন্ধ হওয়া উচিত।