মধুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

মধুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

প্রতিকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন (২৫) জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর শহরের মূলবাড়ীর রবিউল ইসলামের ছেলে। 

এ ঘটনায় নিহত আপনের স্ত্রী ফারজানাকে (১৯) আশঙ্কাজনক অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার এসআই খন্দকার জিয়াউল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও চলন্ত কাভার্ডভ্যান (ঢাকা-উ ১১-০০০৭) একে অপরকে অতিক্রম করতে চেষ্টা করে। 

এ সময় বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যানের চাকায় থেঁতলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন প্রাণ হারান। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনায় স্ত্রী ফারজনা মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।