হোয়াটসঅ্যাপে নতুন আপডেট: গ্রুপ চ্যাট মিউট ও মেসেজ অনুবাদ সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন আপডেট: গ্রুপ চ্যাট মিউট ও মেসেজ অনুবাদ সুবিধা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইউজারদের জন্য নিয়ে এসেছে দুটি বড় নতুন সুবিধা। এক হলো গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউট করার অপশন, আর অন্যটি হলো অ্যাপের ভেতরেই মেসেজ অনুবাদ (Translation) করার ফিচার।

গ্রুপ চ্যাট নোটিফিকেশন মিউট:
WhatsApp-এ গ্রুপে @everyone ট্যাগ ব্যবহার করলে সবার ফোনে অ্যালার্ট চলে আসে। অনেক সময় এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন আপডেটের মাধ্যমে ইউজাররা চাইলে এই অ্যালার্ট মিউট করতে পারবেন।
WaBetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.২৭.১ সংস্করণে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে।
বর্তমানে সীমিত গ্রুপে পরীক্ষামূলকভাবে চালু হলেও শীঘ্রই সব ইউজারের জন্য রোল আউট হবে।
নতুন মিউট অপশনটি WhatsApp-এর রেগুলার মিউট ফিচারের ঠিক নিচেই দেখা যাবে।
ব্যবহারকারীরা চাইলে চ্যাটে টেক্সট পাবে, কিন্তু নোটিফিকেশন পাবেন না।

মেসেজ ট্রান্সলেশন ফিচার:
WhatsApp নতুন আপডেটে ব্যবহারকারীদের জন্য সরাসরি মেসেজ অনুবাদ করার সুযোগ দিচ্ছে।
যে কোনো মেসেজে লং-প্রেস করলে অনুবাদের অপশন আসবে।
ইউজাররা পছন্দমতো ভাষা নির্বাচন করে বার্তাকে অনুবাদ করতে পারবেন।
পুরো চ্যাট থ্রেডের জন্য চাইলে স্বয়ংক্রিয় অনুবাদ চালু করা যাবে।
ভবিষ্যতের চ্যাটের জন্য এটি ডাউনলোড করে সং+রক্ষণও করা যাবে।

মেটার বক্তব্য:
মেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে—
“১৮০টিরও বেশি দেশের ৩ বিলিয়নেরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করে। আমরা চাই আমাদের ইউজাররা সহজে সংযুক্ত থাকুক এবং ভাষাগত ব্যবধান যেন বাধা না হয়ে দাঁড়ায়। তাই WhatsApp-এ মেসেজ ট্রান্সলেশন আনতে পেরে আমরা আনন্দিত।”

এই আপডেটের মাধ্যমে ইউজাররা একদিকে বিরক্তিকর গ্রুপ অ্যালার্ট থেকে মুক্তি পাবেন, অন্যদিকে ভিন্ন ভাষার সঙ্গে সহজ যোগাযোগ করতে সক্ষম হবেন।