দানের জন্য নির্ধারিত টাকার জাকাত দিতে হবে কী?
প্রতিকী ছবি
প্রশ্ন : আমি একটি মাদরাসা করার জন্য মাটি ভরাট করেছি। এখন সেখানে ২৫ লাখ টাকা ব্যয়ে স্থাপনা করার দৃঢ়সংকল্প করেছি। আমাকে কি উক্ত টাকার জাকাত দিতে হবে?
-কামরুজ্জামান মিঞা, ঢাকা
উত্তর : নগদ টাকা যে কাজের জন্য জমা রাখা হোক, মাদরাসা বানানোর জন্য বা অন্য কাজের জন্য—এক বছর অতিবাহিত হয়ে গেলে এর জাকাত প্রদান আবশ্যক হয়ে যায়। সুতরাং উক্ত ২৫ লাখ টাকা বর্তমানে আপনার নিজ মালিকানায় থাকায় এক বছর অতিবাহিত হয়ে গেলে তার জাকাত দেওয়া আবশ্যক।
(আদ্দুররুল মুখতার : ২/২৬৭, রাদ্দুল মুহতার : ২/২৬২, আল বাহরুর রায়েক : ২/৩৬১, আহসানুল ফাতাওয়া : ৪/২৬৪, ফাতাওয়ায়ে দারুল উলুম : ২/৪১২)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।