রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল পথের মিরাশানী এলকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রেল লাইনের পাশে এ লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তবে লাশের নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালের দিকে বাজারে সবজির বিক্রি করতে যাওয়া এক কৃষক প্রথমে দেখতে পায় রেলপথের ঝোপঝাড়ে এক শিশুর মরদেহ পড়ে রয়েছে। পড়ে জানাজানি হলে মরদেহ দেখতে স্থানীয়দেএ ভিড় জমে। কিন্তু কেউ চিনতে পারেনি। 

স্থানীয়দের ধারণা সিলেট-থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এ শিশুটি পড়ে গিয়ে মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, রাতের কোন এক চলন্ত ট্রেনের ছাদ থেকে শিশুটি পড়ে গিয়ে মারা যায়। এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।